নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে মা ও ছেলের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রাম থেকে উদ্ধার করা হয়। নিহতরা হলেন, পিরেরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী রাশেদা বেগম (৫৫) ও ছেলে আসলাম হোসেন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম হোসেন সকালে ঘুম থেকে না উঠায় মা রাশেদা বেগম ছেলেকে ডাকডাকি করেন ও দরজায় ধাক্কা দেন। ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে ছেলে আসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ছেলেকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে হয়ত মা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেঝেতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দিলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ধারনা করা হচ্ছে ছেলে আসলাম হোসেন গলায় ফাঁস দেয়া দেখে মা রাশেদা বেগম স্টোক করে মারা যান। তবে ছেলে কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো তা এখনো জানা যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ



















