নাটোর জেলার দুই সহস্রাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন নাটোর-২(নাটোর-নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। গতকাল শনিবার সকাল ১১ টায় স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই খাদ্যসহায়তা
বিতরণ করেন তিনি।
কোভিড-১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনায় সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় আয়-রোজগারহীন হয়ে পড়েছে শ্রমিকরা। তাই শ্রমিকদের সাময়িক কষ্ট দূর করতে এই উদ্যোগ নেয়া হয় বলে জানান সাংসদ।
এই খাদ্যসহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
ও পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
























