সম্প্রতি মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন হাসপাতালে ছুটে রক্ত প্রদান করে যাচ্ছে কিছু অংশ স্বেচ্ছাসেবক, এমনকি অসহায় মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোসহ এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রেখে যাচ্ছে সমাজে গুরুত্বপূর্ণ ভুমিকা।
সেই সমস্ত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের মধ্যে সাতকানিয়ার অন্যতম সংগঠন সাতকানিয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশন, সাতকানিয়া ব্লাড ব্যাংক, চট্টগ্রামের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টেরীবাজার ব্লাড ব্যাংক ও রিয়াজ উদ্দিন বাজার ব্লাড ডোনার্স ক্লাবের দায়িত্ব রত স্বেচ্ছাসেবক কর্মীদের ও সাতকানিয়ার বেশ কয়েকটি মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাঝে দিনের পর দিন ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে বিশিষ্ট লেখক ও গবেষক আব্বাস উদ্দিন ।
এই বিষয়ে তিনি বলেন মহামারী করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে মাস ব্যাপি সবজি বিতরণ ও সাতকানিয়া বেশ কয়েকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সাতকানিয়ায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে প্রতিনিয়ত কিছু স্বেচ্ছাসেবক বিনামূল্যে রক্ত প্রদান করে যাচ্ছে এইসব স্বেচ্ছাসেবী ভাই ও বর্তমান পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষসহ সমাজের অসহায়,কর্মহীন,মধ্যবিত্ত পরিবারের মাঝে আমার ক্ষুদ্র উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হচ্ছি এবং আমি নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখছি ও ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
পরিশেষে তিনি নিজ নিজ এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এই মহামারিতে এলাকার অসহায় ও স্বেচ্ছাসেবী ভাইদের পাশে এগিয়ে আসার অনুরোধ করেন এবং সাতকানিয়া উপজেলার সর্বসাধারণকে সম্প্রতি মহামারী প্রতিরোধ করার জন্য সবাইকে বাড়িতে থাকার অনুরোধ ও সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।



















