০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শেরপুর কারাগার থেকে মুক্তি পেলো সাজাপ্রাপ্ত ১৪ কয়েদী

দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় শেরপুর জেলা কারাগার থেকে ১৪ জন সাজাপ্রাপ্ত কয়েদীকে মুক্তি দেওয়া হয়েছে।  গেল রোববার দুইজন ও শুক্রবার ১২জনকে মুক্তি দেওয়া হয়।

জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির কারণে জেলা কারাগারে সর্বোচ্চ ১ বছর থেকে ৬ মাস মেয়াদের সাজাভোগীদের মধ্যে সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কারা মহাপরিদর্শক দফতরে মোট ২৩ জনের প্রস্তাব পাঠানো হয়েছিল। এরমধ্যে  সরকারের নির্বাহী আদেশে এক বছরের নিচে লঘু দণ্ডপ্রাপ্ত ১৫ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দু’দফায় ১৪ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ আত্মীয়-পরিজনের নিকট হস্তান্তর করা হয়েছে। আগামী রবিবার আরও একজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে সাজা মওকুফ হওয়া ১৪ জনই পুরুষ এবং তাদের মধ্যে মাদক মামলায় ১০ জন, ইভটিজিং মামলায় দুইজন ও যৌতুক নিরোধ আইনসহ অন্য আইনে তিনজন রয়েছে। তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

ক্রীড়া প্রতিভার অন্বেষণে ব্রাহ্মণবাড়িয়াতেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর যাত্রা শুরু

শেরপুর কারাগার থেকে মুক্তি পেলো সাজাপ্রাপ্ত ১৪ কয়েদী

প্রকাশিত : ০৭:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০