০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ একাদশে নেই রোহিত!

করোনার কারণে ক্রিকেট বন্ধ। এই সময়টায় লাইভ সেশন করে দর্শক বিনোদনের ব্যবস্থা করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ইনস্টাগ্রাম লাইভ সেশনে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স কারেকে দিল্লি ক্যাপিটালস দিয়েছিল ভারত-অস্ট্রেলিয়ার যৌথ একাদশ নির্বাচনের কাজ।

তবে অবাক করা ব্যাপার হলো, অস্ট্রেলিয়ার পক্ষে ৩৬ ওয়ানডে আর ২৮ টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান তার যৌথ একাদশে জায়গা দেননি সীমিত ওভারে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মাকে।

অথচ সাদা বলের ক্রিকেটে রীতিমত প্রতিপক্ষের আতঙ্কের নাম রোহিত শর্মা। ১০৮টি টি-টোয়েন্টি খেলে ২২৭৩ রান করেছেন ১৩৮.৭৮ স্ট্রাইকরেটে। টি-টোয়েন্টি ফরমেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে চারটি সেঞ্চুরি আছে ভারতীয় এই ওপেনারের।

অ্যালেক্স কারে তার পছন্দের ওপেনিং পজিশনে স্বদেশি ডেভিড ওয়ার্নারের সঙ্গে বেছে নিয়েছেন ভারতের শিখর ধাওয়ানকে। তিন নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, চারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্তকেও একাদশে নিয়েছেন কারে। তাকে পাঁচ নম্বর পজিশন দিয়ে নিজেকে রেখেছেন ছয় নম্বরে। সাতে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, আট ও নয় নম্বরে অস্ট্রেলিয়ান দুই পেসার-মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ একাদশে নেই রোহিত!

প্রকাশিত : ০৮:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০