০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা মহৎ কাজ :রেজাউল করিম

আজ শনিবার এতিমখানার এতিম শিশু-কিশোরদের হাতে সেহেরী ও ইফতার সামগ্রীর উপহার তুলে দিতে গিয়ে মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়।
রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে বিত্তবানেরা একটু একটু করে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালে বৈষম্য দুর হয়ে একটি সাম্য ও সমতার সমাজ প্রতিষ্ঠিত হয়ে পারষ্পরিক দুরত্ব ও দারিদ্রতা ঘোচার পথ সুগম হবে।
পবিত্র এ মাসে মুসলিম দুনিয়ার সকলেই সিয়াম ও সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ জীবন গঠনে ব্রতী হয়। মানব কল্যানই হচ্ছে আল্লহার নিয়ামতের হক আদায়ের উত্তম পথ। এই হক আদায়ের জন্য আমি রাজনীতি করি। দেশে এখন একটি সংকটময় সময় অতিবাহিত হচ্ছে। মানুষ এখন ঘরবন্দী।
একজন মানুষও যেন অনাহারে না থাকে সেদিকে সরকার নজর দিয়েছে। মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সংংকটময় সময়টুকু আমাদের সবাইকে ধৈর্য্য সহকারে মোকাবেলা করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।

ট্যাগ :

এলপিজির দাম অপরিবর্তিত

সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা মহৎ কাজ :রেজাউল করিম

প্রকাশিত : ১০:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০