জেলার ফেনী মডেল থানাধীন পদুয়া এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন এবং ১ টি মোটর সাইকেল উদ্ধারসহ অস্ত্রধারী সন্ত্রাসী এ কে এম সালাহউদ্দিন(৪৮) কে গ্রেফতার করেছে র্যাব–৭।
গত শুক্রবার রাতে তার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে। সে ফেনী সদর থানার পদুয়া গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র।
সে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এখানে আরোও উল্লেখ্য যে, আসামী এ কে এম সালাহউদ্দিন (৪৮)-এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় অস্ত্র আইনে ১ টি,বিস্ফোরক দ্রব্য আইনে ২ টি এবং অন্যান্য ধারায় ৭ টি মামলাসহ সর্বমোট ১০ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ৭ এর মিডিয়া শাখার সহকারী পরিচাল (এএসপি) মোঃ মাহ্মুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।




















