১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: সিইসি

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন-পরিস্থিতি সম্পেূর্ণ অনুকূলে রয়েছে। কমিশনের প্রত্যাশা রংপুরে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।

বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। এসময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, রংপুরে তিনটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা প্রস্তুতিও রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই কেন্দ্রে এটা ব্যবহার করা হবে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কমিশন রংপুর সিটি নির্বাচনকে মডেল নির্বাচন করতে চায়। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, এ নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচন পরিস্থতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, ইসির মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছেন।

একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার সম্পর্কে সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, একটি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ওই কেন্দ্রে ভোটারদের এ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ (মহড়া) দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ওই কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। কোনো ধরনের কারিগরি সমস্যা হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আগের পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: সিইসি

প্রকাশিত : ১০:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭