০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানসহ চারজন নতুন করোনা রোগি শনাক্ত

কক্সবাজারের চকরিয়া করোনা আক্রান্ত রোগী বেড়েই চলছে। ৯ মে শনিবার জেলায় করোনা শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৪ জনই চকরিয়ার। চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। শুধু মাত্র চকরিয়ায় সরকারি-বেসরকারী এবং সাধারণ মানুষসহ ২৪ জন করোনায় আক্রান্ত হলেন । পুরো জেলায় করোনা আক্রান্ত হয় ৮০ জন। তন্মধ্যে চকরিয়ার তিনজনসহ জেলায় ১৭ জন সুস্থ হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
র্সর্বশেষ শনিবার ৯ মে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব¦ ফজলুল করিম সাঈদীসহ চারজন নতুন করোনা রোগি সনাক্ত হয়েছে।
অন্যরা হলেন- চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের বাসিন্দা করোনা আক্রান্ত আবছারের স্ত্রী মেরিনা জন্নাত, পৌরসভার ফুলতলার আজাদ এবং পৌনসভার ১নং ওয়ার্ড কাজী পাড়ার ফাতেমা বেগম।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত ৮ মে ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর নমুনাও ছিলো।
৯ মে কক্সবাজারের সদর হাসপাতালের রিপোর্ট পাওয়ার পর দেখা গেছে চকরিয়ায় নতুন করে চারজন করোনা আক্রান্ত রোগি পাওয়া গেছে। এরা সবাই বর্তমানে নিজ নিজ বাড়িতে রয়েছেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমির হামজা জানান, শনিবার যে চারজন আক্রান্তের খবর পেয়েছি তা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন লকডাউনের বিষয়ে প্রদক্ষেপ নেবে। এনিয়ে চকরিয়ায় ২৪ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর অফিস সহকারি আকবর জানান, চেয়ারম্যান স্যারের করোনা পজিটিভ হলেও তিনি সুস্থ রয়েছেন। তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
তিনি আরো বলেন, চেয়ারম্যান সাহেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য সকলকে আল্লাহর দরবারে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
এছাড়া উখিয়ার একজন স্বাস্থ্য কর্মী ও টেকনাফে একজন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

ক্রীড়া প্রতিভার অন্বেষণে ব্রাহ্মণবাড়িয়াতেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর যাত্রা শুরু

চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানসহ চারজন নতুন করোনা রোগি শনাক্ত

প্রকাশিত : ০৩:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০