কক্সবাজার জেলার ৮ উপজেলার মধ্যে দুই উপজেলা চকরিয়া ও পেকুয়ায় ঈদের আগে বিপনি বিতান খুলছেনা। দুই উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, মার্কেট মালিক ও ব্যবসায়ীর যৌথ বৈঠকে ঈদ পর্যন্ত ফার্মেসী ও ভোগ্যপণ্যের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
৮ ও ৯ মে দুই উপজেলায় পৃথক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরিজ ও পেকুয়া থানার ওসি মোঃ কামরুল আজম।
চকরিয়ার ইউএনও বলেন দোকান বন্ধ রাখার পাশাপাশি সিদ্ধান্ত হয় ব্যবসায়ীরা মালিককে ২ মাসের ভাড়া দেবেনা,মার্কেটের প্রহরীদের বেতন ও দোকান কর্মচারীদের উপহার দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। দুই উপজেলার বিভিন্ন সংগঠন ও ব্যক্তির দাবীর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















