১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৩ সদস্য করোনাকে জয় করে বাড়ী ফিরলেন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে শনিবার কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছেড়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার একই পরিবারের ৩জন সদস্য।
মোঃ তরিকুল ইসলাম পেশায় একজন প্রাইভেট চালক।

তারা পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। মোঃ তরিকুল ইসলাম গত ২২/০৪/২০২০ তারিখ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরের দিন তার স্ত্রী মোছাঃ শিল্পীয়ারা খাতুন এবং মেয়ে মোছাঃ ফাতেমা খাতুনের একই জায়গায় নমুনা পরীক্ষা করালে তার স্ত্রী’র করেনা পজেটিভ এবং মেয়ের নেগেটিভ রিপোর্ট আসে। তিনি পরিবারসহ ২৪/০৪/২০২০ তারিখ ঢাকা থেকে কুষ্টিয়ায় তার নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করলে বিষয়টি কুষ্টিয়া পুলিশ সুপারের দৃষ্টি গোচর হইলে সিভিল সার্জন, কুষ্টিয়ার সহযোগিতায় তাদেরকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে মোঃ তরিকুল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুনের নমুনা পরীক্ষা করালে ২৮/০৪/২০২০ তারিখ করোনা পজেটিভ রিপোর্ট আসে। চিকিৎসা ব্যবস্থাপত্র শেষে রোগীদের অবস্থার উন্নোতি হইলে পুনারায় নমুনা পরীক্ষা করালে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে শনিবার হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ সময়ে জেলার পুলিশ সুপার এর পক্ষ থেকে করোনা জয়ীদের সহিত পুষ্টিকর খাবার এবং উপহার সামগ্রী নিয়ে সৌজন্য স্বাক্ষাত করেন মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৩ সদস্য করোনাকে জয় করে বাড়ী ফিরলেন

প্রকাশিত : ০৩:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০