০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

মেহেরপুরে ইউপি সদস্য গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য মিলন হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, পাঁচ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মিলন ওই ইউনিয়নের চরগোয়াল গ্রামের ফুলচাঁদ মাস্টারের ছেলে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মিলন অস্ত্র ও মাদক বিক্রি করেন। পুলিশ বেশ কিছুদিন ধরেই তার ওপর নজরে রাখছিল। রাতে তার বাড়িতে মাদক ও অস্ত্রের চালান আসে। খবর পেয়ে ভোরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বাড়ির ঘরগুলোতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় মিলনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

মেহেরপুরে ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত : ১১:২০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭