০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মারা গেলেন নির্মাতা-অভিনেতা রানা হামিদ

ঢাকা: মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা রানা হামিদ। শনিবার রাত সোয়া এগারোটায় রাজধানী শ্যামলীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ…রাজিউন)। অভিনয় ও নির্মাণের পাশাপাশি তিনি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

পাকস্থলিতে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা ও নির্মাতা। এক সময় তিনি বেশকিছু চলচ্চিত্রে অভিনয় ও নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো ‘সন্ত্রাসী রাজা’, ‘ক্ষমতাবান’, ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’। নেত্রকোনায় জানাজা শেষে নিজ গ্রামে তাকে আজ দাফন করা হয়।

রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

মারা গেলেন নির্মাতা-অভিনেতা রানা হামিদ

প্রকাশিত : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০