১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লকডাউনের নতুন খবর দিলেন মিমি

আফসানা মিমি

নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। অভিনয়ের বাইরে নির্মাতা পরিচয়েও বেশ জনপ্রিয় তিনি। এই অভিনেত্রী-নির্মাতা চলতি বছরের শুরুর দিকে নির্মাণ করেন ‘রুম নাম্বার ৪০৪’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে করোনা ভাইরাসের কারণে এখনো ছবিটি মুক্তি পায়নি।

লকডাউনের পর এটি মুক্তি দেবেন বলে জানান মিমি। তিনি বলেন, ব্যক্তিগত ব্যস্ততার কারণেই নির্মাণ থেকে দূরে ছিলাম। অনেকদিন পর পরিচালনায় ফিরেছি। এই স্বল্পদৈর্ঘ্যরে গল্পটি ভিন্নধর্মী, যা দর্শকদের ভাবাবে।

গল্প নিয়ে এখনই বলতে চাই না। লকডাউনের পর এটি মুক্তির পরিকল্পনা করেছি। এদিকে অনেকদিন পর আবারো বড়পর্দায় ফিরতে যাচ্ছেন আফসানা মিমি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পূণ্য’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর

লকডাউনের নতুন খবর দিলেন মিমি

প্রকাশিত : ০৬:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০