৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রী সংসদ ৯২-৯৩ সেশন’র সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান ইন্তেকাল করেছেন।
গত শনিবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১ টায় নগরের সদরঘাট থানাধীন দারোগাহাট সড়কস্থ নীজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নল্লিাহি —– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য রোগে ভুগছিলেন।
এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবসেবা মূলক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন মান্নান। আজ রবিবার বেলা ১১ টায় ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে স্টেশন রোডস্থ চৈতন্যগলির ২২ মহল্লার সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে । বিষয়টি নিশ্জিত করেছেন তাঁর প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র সাংবাদিক শামশুল হুদা মিন্টু।
পূর্ব মাদারবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবদুল মালেক সওদাগরের কনিষ্ঠ সন্তান আবদুল মান্নান ছাত্রজীবন থেকেই অসম্ভব মেধাবী ছিলেন। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের দুঃসাহসী যোদ্ধা মান্নান বর্তমান চসিক মেয়র আলহাজ্ব আ.জ ম. নাছির উদ্দীন’র অত্যন্ত অনুগত সহচর ছিলেন।
রাজনীতির কঠিন সময়ে নেতা আ. জ.ম.নাছির উদ্দীনকে ছেড়ে যাননি। রাজনীতি করতে গিয়ে নানাবিধ নিপীড়ন নির্যাতনেরও শিকার হয়েছিলেন আবদুল মান্নান। সদাহাস্যজ্বল এই তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।




















