০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

লোহাগাড়ায় ১ দিনে ১৪ জনের করোনা পজেটিভ

চট্টগ্রামের লোহাগাড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে স্বাস্থ্যকর্মীসহ ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার (১০ মে) দুপুরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ চট্টগ্রাম বিআইটিআইডি ল্যাব থেকে পাঠানো তথ্যের ভিতিতে এই সংখ্যা নিশ্চিত করেন।

এদের মধ্যে ১২ জন স্বাস্থ্যকর্মী এবং ২ জন আমিরাবাদ ও চুনতি এলাকার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামের এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে। জানা যায়, গত ৩ মে নমুনা নিয়ে চট্টগ্রামে বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়।

রবিবার নমুনা পরীক্ষার রিপোর্টে ১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, নমুনা পরীক্ষায় রোববারের রিপোর্টে ১২জন স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ আসে। তাদেরকে তাৎক্ষনিক স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। অপর দুইজনকেও আইসোলেশেন নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগ :

টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়

লোহাগাড়ায় ১ দিনে ১৪ জনের করোনা পজেটিভ

প্রকাশিত : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০