চট্টগ্রাম চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অালীপুর ডেইরী ফার্ম সড়কের পাশ থেকে আবদুল মোনাফ নামক(৭৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (১০মে) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তি ফতেপুর ইউনিয়নের দুলাইর পাড়া কাশেম সওদাগরের বাড়ির মৃত আবদুল মোতালেবের পুত্র।
থানা সুত্রে জানা যায়, দুপুরে পৌর এলাকায় ডেইরী ফার্ম সড়কে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তির একটি লাশ পড়ে অাছে মর্মে খবর পেয়ে পুলিশ পরিদর্শক এ অাই এম তৌহিদুল করিম(অপারেশন) এর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
অজ্ঞাত এ লাশের তখন কোন পরিচয় মেলেনি। তার পরনের জামার পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পেলে সেখান থেকে তথ্য সংগ্রহ করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে ওই ঠিকানা অনুযায়ী সত্যতা পেয়ে পরিবারকে খবর দিলে লাশের পরিচয় সনাক্ত করে।
পরিবারের পক্ষ থেকে বলেন, দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে ভোগছিলেন। ধারনা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মৃত্যু বরন করেন। জানতে চাইলে থানার এস আই আবেদ আলী বলেন, দুপুরে দিকে অজ্ঞাত বৃদ্ধের লাশ ডেইরী ফার্ম সড়কের পাশে পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করি।
হাটহাজারী মডেল থানা( ওসি) তদন্ত রাজিব শর্মা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনানুগত ব্যবস্থা সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


















