০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে একদিনে ৬ পুলিশের শরীরে করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে পৃথক তিনটি ল্যাবে শনিবার নমুনা পরীক্ষায় আরও ২২ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৬ জন পুলিশ সদস্যসহ ১২ জন আছেন।
এ ছাড়া চট্টগ্রামে মৃত একজনের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে ২১৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স ইউনিভার্সিটিতে (সিভাসু) ২৫ জনের নমুনা পরীক্ষায় ৭ জন কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ এসেছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, শনিবার ৬ পুলিশ সদস্যসহ মোট ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন চট্টগ্রামে। এদের মধ্যে এক পুলিশ সদস্যের পরিবারের দুজন সদস্যও রয়েছে।’
সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান জানান, সিএমপির ট্্রাফিক বিভাগের বন্দর জোনের একজন সার্জেন্ট তার স্ত্রী ও ছোট ভাইসহ আক্রান্ত হয়েছেন।
বাকি পাঁচ পুলিশের মধ্যে খুলশী থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং সদরঘাট থানা, দামপাড়া পুলিশ লাইন, মনসুরাবাদরপুলিশ লাইন ও ষোলশহর পুলিশ ফাঁড়ির চারজন কনস্টেবল আছেন।
তিনি জানান, চট্টগ্রামে এ নিয়ে ২৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। নগরে করোনা পজিটিভ হওয়া বাকি তিনজনের মধ্যে নেভাল হাসপাতাল গেইট এলাকায় একজন ৩৫ বছর বয়সী পুরুষ, ঈদগা বড়পুকুর এলাকার ৩৫ বছর বয়সী এক মহিলা এবং বিআইটিআইডিতে আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ৫৬ বছর বয়সী পুরুষ। তিনি হালিশহরের নয়াবাজার এলাকার। গত ৮ মে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়।

ট্যাগ :

ই-ট্রাফিক : আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

চট্টগ্রামে একদিনে ৬ পুলিশের শরীরে করোনাভাইরাস শনাক্ত

প্রকাশিত : ০৭:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০