০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে আরো ৩৫ জনের শরীরে করোনার জীবানু

চট্টগ্রামে তিনটি ল্যাবের মধ্যে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত একটি ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবের ৯৭ জনের নমুনা থেকে পজিটিভ ফল আসলো ৫৩ জনের।
এর মধ্যে ৩৫ জনই চট্টগ্রাম জেলার। শনাক্ত হওয়া এই ৩৫ জনের মধ্যে স্বাস্থ্য কর্মী ও মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া বাকি ১৮ জন হচ্ছেন অন্যান্য জেলার।
সিভাসু ল্যাবে শনিবার পরীক্ষা করা ৯৭ জনের নমুনার ফলাফল রোববার বিকালে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
তিনি জানান, চট্টগ্রাম জেলায় শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে লোহাগাড়া উপজেলার ১৪ জন, রাঙ্গুনিয়া উপজেলার ১০ জন, সন্দ্বীপ উপজেলার ৭ জন, রাউজান উপজেলার ১ জন, বাঁশখালী উপজেলার ১ জন ও চট্টগ্রাম মহানগর এলাকার ২ জন রোগী রয়েছেন।
সন্দ্বীপে শনাক্ত হওয়া ৭ জনের একজন পুরানো রোগী, দ্বিতীয় টেস্টেও তার করোনা পজিটিভ এসেছে। বাকি ৬ জনের সকলেই প্রথমজনের সংষ্পর্শে এসেছিল বলে জানা গেছে। এর মধ্যে স্থানীয় মসজিদের ইমাম, প্রথম রোগীর বাড়ির পাশের একটি ফার্মেসির মালিক ও কর্মচারীও রয়েছে।
সন্দ্বীপে শনাক্ত হওয়া প্রথম করোনা রোগীর বাড়ির পাশের যে মসজিদে নামাজ আদায় করতেন তিনি ওই মসজিদের ইমাম বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৫৩ জনে। 
ট্যাগ :

ই-ট্রাফিক : আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

চট্টগ্রামে আরো ৩৫ জনের শরীরে করোনার জীবানু

প্রকাশিত : ০৭:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০