১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ভাইয়ের লাঠির আঘাতে আরেক ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল গফুর (৫০) নামে আরকে ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসীরা জানায়, জমি ভাগ করা নিয়ে নিজের ভাই, ভাইয়ের ছেলে এবং নিজের ছেলেদের সাথে বিরোধ হয় আব্দুল গফুরের। বিষয়টি এলাকাবাসী মীমাংসা করলেও বুধবার বিকেলে এ নিয়ে আবারও বিরোধ হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ভাই ভাতিজারা লাঠি দিয়ে আব্দুল গফুরকে পিটিয়ে গুরুতর আহত করে।

দ্রুত তাকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভাইয়ের লাঠির আঘাতে আরেক ভাইয়ের মৃত্যু

প্রকাশিত : ১২:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭