টাঙ্গাইলের নাগরপুরে ট্র্যাফি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপার মো. জমির (২০) নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ধুনাইল এলাকায় এ ঘটনা ঘটে। সে দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রামের আবজাল আলীর ছেলে।
দপ্তিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, খালি গাড়িটি ভাদ্রা থেকে দপ্তিয়ারের দিকে যাওয়ার পথে ধুনাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার নিহত হয়।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ



















