গাজীপুরে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরো ১০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত শনিবার ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে ১০ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিসের একটি ফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তরা হলেন গাজীপুর সদরের আটজন এবং কালীগঞ্জ উপজেলার দুইজন বাসিন্দা। এ নিয়ে সদরে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ১৩৭ জন। কালীগঞ্জ উপজেলায় দাঁড়ালো ৯৩ জন।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ৯ মে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে পরীক্ষা শেষে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে গত ৯ মে পযর্ন্ত ৪ হাজার ২৬১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ৩৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত দুইদিনেই ২০ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















