তামাক পণ্য নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রীকে বিশিষ্ট নাগরিকগণের চিঠি ও গত ৫ মে সাবের হোসেন চৌধুরী বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধ চেয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি প্রদানের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশ টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিড়ি শিল্প বন্ধের আগে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিড়িতে কোন শুল্ক বৃদ্ধি করা যাবে না। সপ্তাহে ছয়দিন বিড়ি বানানোর কাজ দিতে হবে। সাবের হোসেন চৌধুরীর বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি প্রত্যাহার করতে হবে। সিগারেটের উপর পক্ষপাতিত্ব মূলক শুল্কনীতি বন্ধ করতে হবে। ব্রিটিশ টোব্যাকোসহ সিগারেট কোম্পানীগুলোর প্রতি আনরুকুল্য প্রদর্শন বন্ধ করতে হবে। ধুমপান বন্ধ করতে হলে আগে সিগারেট বন্ধ করে পরে বিড়ি বন্ধ করার দাবি জানান বক্তারা।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















