১০:০৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সাতক্ষীরায় লকডাউনের ভিতরেই ঋণের কিস্তি আদায়

লকডাউন অঘোষিতভাবে শিথিল হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে সাতক্ষীরার মাইক্রোক্রেডিট অথরিটির সনদপ্রাপ্ত রক্তচোষা এনজিওগুলো।

আজ ১১ মে কাকডাকা ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় আদদীন, রুপা, আলোর দিশা, নওয়াবেকী ফাউন্ডেশন, আশাসহ সমবায় সমিতির অনুমোদনপ্রাপ্ত একাধিক বেসরকারী প্রতিষ্ঠান কিস্তি আদায় শুরু করায় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জেলার পাটকেলঘাটার কালীবাড়ী সড়কের ক্ষুদ্র বাজার ব্যবসায়ী বিল্লাল হোসেন, তৈলকূপী গ্রামের হালিমা বেগম, দেওয়ানীপাড়া গ্রামের শাহিনুর রহমান, আশাশুনীর কুল্লার আব্দুল মজিদ, কালীগঞ্জের নলতার রুহুল কুদ্দুস সহ একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, এখনো লকডাউন শিথিল করা হয়নি।

সাধারণ অসহায় কর্মহীন মানুষগুলো কর্মের ব্যবস্থা খুঁজে পায়নি। তারপরেও করোনা ভাইরাসের মহামারী প্রাদুর্ভাব প্রতিদিন বাড়তেই আছে। এমতাবস্থায় অসহায় মানুষগুলো ঋণের কিস্তি প্রদান করবে তা ভেবে যেন দিশেহারা। এ বিষয়ে পাটকেলঘাটা শাখার আলোর দিশা’র ম্যানেজার এ প্রতিবেদককে জানিয়েছেন, অফিসের উচ্চ পর্যায় থেকে কিস্তি আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। তবে কোন জোরজবস্তি নেই।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সেলফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচরে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

সাতক্ষীরায় লকডাউনের ভিতরেই ঋণের কিস্তি আদায়

প্রকাশিত : ০৪:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০