০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কমলগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় আশা’র খাদ্য সামগ্রী হস্তান্তর

এনজিও প্রতিষ্ঠান আশা তার নিজস্ব অর্থায়নে সমগ্র বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১২ কোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এই কর্মসূচীর অংশ হিসাবে আজ আজ (১১ মে) সোমবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য ‘আশা’ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ আঞ্চলিক অফিস থেকে ২০০ ব্যাগ খাদ্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

ঘাদ্যসামগ্রীর মধ্যে প্রতি ব্যাগে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১কেজি লবন ও ১ লিটার তৈল। এ সময় উপস্থিত ছিলেন আশা কমলগঞ্জ সদর ব্রাঞ্চের রিজিওনাল অফিসার মোঃ আব্দুল কালাম, শ্রীমঙ্গল ব্রাঞ্চের রিজিওনাল অফিসার মোঃ আকছির, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ওয়াহিদ রুল প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কমলগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় আশা’র খাদ্য সামগ্রী হস্তান্তর

প্রকাশিত : ০৪:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০