নভেল করোনা ভাইরাস এর পরিস্থিতির শিকার গরীব,অসহায় ও হতদরিদ্রদের স্বেচ্ছাশ্রম ধান কাটার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে চন্দনাইশে সপ্তাহ ব্যাপি স্বেচ্ছায় ধান কাটার কর্মসূচি শুরু করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপকৃষি ও সমবায় সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মীর মো.মহিউদ্দিন।
আজ ১১ মে সকাল হতে চন্দনাইশ সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো. শামসুল আলমের প্রায় ২ খানি ৬ ঘন্ডা ধানী ফসল কাটার মধ্যদিয়ে তাদের এই কার্যক্রম শুরু করেন,যা আগামী ১ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দিদারুল হক দস্তগীর, সাতবাড়িয়া ইউনিয় আ.লীগের সাধারন সম্পাদক আবুল বশর, সাতবাড়িয়া ইউনিয় যুবলীগের আহবায়ক ফোরক আহমদ,যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কুতুব উদ্দিন হাসান,যুবনেতা নেয়াজুর রহমান,সিরাজুল ইসলাম,মো.আবু,ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম,সাইফুল ইসলাম,মো.আরমান,ছমিউল,ইয়াছিন, আরজু মিয়া,জিহান বাবু প্রমুখ।



















