১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

পত্নীতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

নওগাঁর পত্নীতলার শিমুলতলী সীমান্তে বিএসএফের গুলিতে এরশাদ আলী (৩০) নামে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরশাদ পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দীনের ছেলে।

নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, ভোর রাতে পত্নীতলার শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেনসিডিল ব্যবসায়ী ভারতে ঢুকার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে এরশাদ গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভাতশালা ক্যাম্পে নিয়ে যান ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। বিকেলে নিহতের মরদেহ ফেরত দেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

পত্নীতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ০৩:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭