শরীয়তপুরের গোসাইরহাট কুচাইপট্টিতে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় খোকা বেপারীর বাড়িতে হামলা চলিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীর। এ হামলায় খোকা বেপারী ৬ জন লোক আহত হয়েছে। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩ জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাটিয়ে দেওয়া হইছে ও বাকি তিন জন আবার হামলা হতে পারে এর ভয়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরা নিয়ে কুচাইপট্টি ইউনিয়নের খোকা বেপারী ও মোস্তাফিজ সরদারের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল ৫ টার সময় মোস্তাফিজ সরদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী খোকা বেপারীর বাড়িতে হামলা চালায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় খোকা বেপারীর সমর্থক মাহাবুব পাটোয়ারী (৪০), বাবুল হাওলাদার (৪৫) ও জাকির ফকির (৩৫) সহ ৬ জন আহত হয়। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খোকা বেপারী ছেলে সবুজ জানায়, আমার চাচা কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মোস্তাফিজ সরদার আমার কাকার সাথে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হওয়ার পর থেকেই নানা ভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। গতকাল পরিকল্পিত ভাবে দুই শাতাধিক সন্ত্রসী ট্রলার দিয়ে এসে আমাদের পুরান বাড়িতে হামলা চালায়। এ হামলায় আমাদের ৬ জন লোক আহত হয়েছে। গোসাইরহাট থানায় ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মোস্তাফিজ সরদার মুটো ফোনে বলেন, নদীতে মাছ ধরা জেলেদের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় খোকা বেপারীর সন্ত্রাসীরা আমার লোকজনের উপর হামলা চালিয়েছে।৩/৪ জন আহত হয়েছে। তাদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এগুলো সম্পুর্ন আগের পরিকল্পনা করা ছিল তাদের।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান,এলাকায় আধিপত্য বিস্তার ও নদীতে মাছ ধরা নিয়ে হামলার ঘটনাঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখানো মামলা হয়নি।
বিজনেস বাংলাদেশ/ইমরান



















