করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। আজ করোনা আক্রান্তের সংখ্যা ১০৩৪, যা সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা উত্তর উত্তর বৃদ্ধির পরও সামাজিক দূরত্ব মানার বিষয়টি অধিকাংশ লোকজন আমলেই নিচ্ছে না,এটা আমাদের দূর্ভাগ্য।
খোলে দেয়া হচ্ছে সীমিত আকারে গার্মেন্টস, শপিং মল/মার্কেট, খাবার দোকান। যার ফলে দেশের অবস্থা ভয়াবহ হতে চলছে। জীবন, জীবিকার তাগিদে লোকজন ঘর থেকে বের হচ্ছে,রাজধানী মুখী হচ্ছে,রাজধানীর বাইরে যাচ্ছে ,সামাজিক দূরত্ব মানছে না, নিজের জীবনে ঝুঁকি নিচ্ছে, অন্যকেও ঝুঁকিতে ফেলছে।
ঢাকার ধামরাই উপজেলায় একই ধরনের চিত্র লক্ষ করা যাচ্ছে, বিপনি বিতান গুলো ভীড় চোখে পড়ার মত। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব, মার্কেট গুলোতে নেই কোন সুরক্ষা ব্যবস্থা।
সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের আহবায়ক মোহাম্মদ ইমরান হোসেন বিসনেস বাংলাদেশ কে বলেন, আমাদের সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের সদেস্যরা মার্কেট গিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে কিন্তু লোকজনের তেমন সাড়া পাচ্ছে না। তিনি আরো বলছেনর এ অবস্থা চলতে থাকলে ধামরাইকে এর চরম মাশুল দিতে হবে।
বিজনেস বাংলাদেশ / আতিক



















