১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

জামালপুরে কারাগার থেকে ১৪ বন্দির মুক্তি

জামালপুর কারাগার থেকে মুক্তি পেল ১৪ বন্দি। মুক্তিপ্রাপ্ত বন্দিরা জেলখানা থেকে বের হয়ে হাসিমুখে বাড়ি ফিরছে পরিবার পরিজনের কাছে। করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দি চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেয়েছে তারা।

জামালপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘু দন্ডিত ওই বন্দিদের মুক্তি দেওয়া হয়।

জেল সুপার মোঃ মুকলেছুর রহমান জানান, করোনাভাইরাস প্রতিরোধে কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারী কার্যাবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১৪ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। । গত ৮ মে শুক্রবার দুপুরে তাদেরকে জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জামালপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৯ জন বন্দির নামের তালিকা কারা মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো হয়। এর আগে গত ২ মে মুক্তি দেওয়া হয় দুই বন্দিকে। জামালপুর জেলা কারাগারে ৩৩১ জন বন্দি ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দি রয়েছে ৪৮১ জন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

জামালপুরে কারাগার থেকে ১৪ বন্দির মুক্তি

প্রকাশিত : ০৬:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০