১১:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

করোনা পরিস্থিতিতে উচ্চ পদস্থ ব্যক্তিদের পরিচয় দিয়ে কন্ঠ নকলকারী প্রতারক গ্রেফতার

সচিব, উচ্চ পদস্থ পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ,  রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় দিয়ে তাদের কন্ঠ নকল করে চলমান করোনা পরিস্থিতিতে ত্রাণ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অফিস, ব্যবসায়ী, নেতাকর্মীদের প্রতারিত করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক স্বপন মন্ডল।

সোমবার (১১মে) ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রতারক স্বপন মন্ডল  ভালুকা উপজেলার উড়াহাটি গ্রামের  সালাউদ্দিন মন্ডলের ছেলে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি শাহ কামাল আকন্দ জানান, সচিব, উচ্চ পদস্থ পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ,  রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় দিয়ে তাদের কন্ঠ নকল করে চলমান করোনা পরিস্থিতিতে ত্রাণ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অফিস, ব্যবসায়ী, নেতাকর্মীদের প্রতারিত করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে এই স্বপন মন্ডল।

এ ধরনের দুইটি ঘটনায় ইতিমধ্যে কোতোয়ালী এবং ভালুকা মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে ।

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে  জেলা গোয়েন্দা পুলিশ মামলা তদন্তকালে স্বপন মন্ডলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত দুইটি মোবাইলসহ চারটি সিম উদ্ধার করে। গ্রেফতারকালে তার মোবাইল বিকাশে ৬০ হাজার টাকা পায় পুলিশ।

যা ভালুকা পৌরসভার কাউন্সিলর বিল্লাল ফকিরের কাছ থেকে প্রতারণা করে নিয়েছিল।

ডিবির ওসি আরো বলেন, গ্রেফতারের পর স্বপন মন্ডলের মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, উল্লেখিত মোবাইলে কয়েক দিনে ১৪ টি সিম ব্যবহার করে সে বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । ঐ সব মামলায় ডিবি ও বিভিন্ন দপ্তর তাকে গ্রেফতার করে। দীর্ঘ সময় তিনি হাজতবাস করে আবারো এককভাবে প্রতারণা  করে আসছে।

একাধিক মহলের মতে স্বপন মন্ডল বিভিন্ন দপ্তরে চাকুরী, সরকারি সুবিধা,বিদেশে পাঠানো সহ নানা কৌশলে লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

অনেকেই টাকা ফেরত চাওয়ায় তাদেরকে নানা ধরনের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। অনেক ঘটনায় মামলা হয়েছে বলেও জানান ডিবির ওসি শাহ কামাল আকন্দ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

করোনা পরিস্থিতিতে উচ্চ পদস্থ ব্যক্তিদের পরিচয় দিয়ে কন্ঠ নকলকারী প্রতারক গ্রেফতার

প্রকাশিত : ১০:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০