অঘোষিত লকডাউনের কারণে আয়ের পথ রূদ্ধ হয়ে যাওয়ায় রাতের আঁধারে উপহার সামগ্রী নিয়ে চবি ক্যাম্পাস কেন্দ্রীক সিএনজি চালকদের দরজায় গিয়ে হাজির হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ সোমবার ( ১১ মে) থেকে এই কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ইতিমধ্যে ৪০ টি সিএনজি চালকদের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ইফতার সামগ্রীসহ আসন্ন ইদের জন্য সেমাই সম্বলিত “উপহার সামগ্রী ” পৌঁছে দিয়েছে চবি ছাত্রদল।
আগামী দুদিনের মধ্যে আরো ৬০ টি পরিবারের মাঝে এসব “উপহার সামগ্রী ” পৌঁছে দেয়া হবে জানোনা হয়। চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ বলেন- “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নিদর্শনায় এবং ছাত্রদল কোন্দ্রীয় সংসদের তত্বাবধানে কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী ছাত্রদলের কার্যক্রমের ধারাবাহিকতায় অঘোষিত লকডাউনের শুরু থেকেই নানানভাবে সংকটাপন্ন মানুষের মাঝে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি আমরা চবি ছাত্রদল৷
“ভ্রাম্যমাণ নিমন্ত্রণ/ দাওয়াত” নামে ব্যাচেলরদের জন্য খাবার সরবরাহ ও ছিন্নমূল মানুষেরদের জন্য প্রতিদিন খাবার বিতরণ, ইফতার বিতরণ, ক্যাম্পাসে ও শহরে সংকটাপন্ন পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া, ভ্রাম্যমাণ মেজবান সহ নানানভাবে আমরা চবি ছাত্রদল চেষ্টা করছি মামুষের পাশে দাঁড়ানোর জন্য। এরই ধারাবাহিকায় ক্যাম্পাসের দৈনিক বেতনে অস্থায়ী কর্মচারী, রিক্সাচালক ও হতদরিদ্র পরিবার এবং এতিমখানায় খাবার সরবরাহের পাশাপাশি এবার ক্যাম্পাস কেন্দ্রীক সিএনজি টেক্সি চালক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা চবি ছাত্রদল।
প্রাথমিকভাবে ১০০ সিএনজি চালক ভাইদের ঘরে ঘরে আমরা উপহার সামগ্রী পৌঁছে দেয়ার পরিকল্পনা করেছি। ইতিমধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরে এবং রেলক্রসিং এলাকায় বসবাসরত ৪০টি পরিবারের মাঝে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি, আগামী ২ দিনের মধ্যে বাকি ৬০টি পরিবারেও আমাদের উপহার সামগ্রী পৌঁছে যাবে।
চবি ছাত্রদলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সাক্ষারিত বিবৃতিতে জানানো হয়, তাদের এসব কার্যক্রম বাস্তবায়নে বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ ও চবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ তাদের আহবানে সাড়া দিয়ে যাচ্ছেন।
এরমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম এর কন্যা, চবি আইন অনুষদের প্রাক্তন ছাত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা উল্লেখযোগ্য বলে জানানো হয়৷
উল্লেখ্য গতকাল ও পরশু চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন চবি ছাত্রদলের সহ সভাপতি মোঃ আলাউদ্দিন মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনদ্দীন আহমেদ সুমন, নুরুল আলম লিটন, মোঃ ইয়াসিন, জসিম উদ্দিন ও চবি ছাত্রদল নেতা অহিদুর রহমান প্রমুখ।



















