১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বলিউডে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের তিন সিনেমা

ঢাকা: মরণ ব্যাধি কারোনার কারণে লকডাউনে বন্ধ সমস্ত সিনেমা হল। লকডাউন কাটলেও সামাজিক দূরত্ব মেনে বসার আসন নির্ধারিত হবে। ফলে কমবে দর্শকসংখ্যা। সিনেমা হলের বাইরের স্বাভাবিক চিত্র যে কবে দেখা যাবে, তা এখনও জানে না কেউ। ফলে ছবির মুক্তি পিছিয়ে দিচ্ছেন প্রায় সব প্রযোজকরাই। আর এর ফলে দেখা দিয়েছে নতুন সমস্যা। শোনা যাচ্ছে এবছর দীপাবলিতে ছবি মুক্তির হুড়োহুড়ি লেগে যাবে। একসঙ্গে তিনটি বিগ বাজেটের ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে তখন।

মার্চ মাসের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’র। কিন্তু করোনার জন্য মুক্তি পিছিয়ে যায়। প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছিলেন লকডাউন কাটলেই থিয়েটারের মুখ দেখবে ছবিটি। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, লকডাউন কাটলেই তো আর লোকে সিনেমা হলে ছুটবে না। স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে এখনও মাস খানেক সময় লাগবে। তাই সেদিকে তাকিয়েই ‘সূর্যবংশী’র মুক্তি আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, মার্চে যে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল, সেটি নাকি মুক্তি পাবে নভেম্বর মাসের মাঝামাঝি। দীপাবলির সময়।

এছাড়া বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’ ছবির কাজ শেষ। মে মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। লকডাউনে জেরে পিছিয়ে গিয়েছে মুক্তি। শোনা যাচ্ছে, সেটিও নাকি মুক্তি পাবে দীপাবলির সময়। গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবির রিমেক এটি। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। তাই লকডাউনের পরপর রিলিজ করে কম লাভে সন্তুষ্ট থাকতে চাননি নির্মাতারা। তাই এটিও পিছিয়ে দেওয়া হয়েছে নভেম্বর পর্যন্ত।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন ও সদস্য সচিব মিজানুর

বলিউডে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের তিন সিনেমা

প্রকাশিত : ১০:১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০