দিনাজপুরের কাহারোল উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা করোনা ভাইরাসকে উপেক্ষা করে, জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত দাপ্তরিক কাজ গুলি চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা যায় দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীগণ।
দপ্তরগুলি হচ্ছে, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলী কার্যালয়, উপজেলা কৃষি অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা নিবার্চন অফিস, আমার বাড়ী আমার খামার, উপজেলা প্রাণি সম্পদ অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, ওসি এলএসডি অফিস, আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী অফিস, পল্লী উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস। ইহা ছাড়াও কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ



















