০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে  মেয়েকে ধর্ষণের চেষ্টা আটক ৩

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মহিলাকে বেধরক মারপিট করে বড় মেয়েকে ধর্ষণের চেষ্টা ও ছোট মেয়েকে অপহরণ করার অভিযোগ উঠেছে।

সোমবার (১১মে) রাত সাড়ে ৯ টার দিকে চাপড়া ইউনিয়নের পাহাড়পুরে এই ঘটনাটি ঘটেছে ।
এঘটনায় জড়িত সন্দেহে কুমারখালী থানা পুলিশ ৩ জনকে আটক করেছে ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চলতি বছরের গত ৩০ মার্চ পাহাড়পুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী (৬০ ) ও বকুল আলী (৫৫) নামে আপন দুই সহোদর খুন হন। সেই জোড়া খুন করাকে কেন্দ্র করে এলাকায় লুটপাট ভাংচুর ও উত্তেজনা চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার রাতে এক পক্ষের তথ্য অন্যপক্ষের নিকট আদান প্রদান করা সন্দেহে ছাদ ব্যাপরী সমর্থিত ৩০/৪০ জন রবিউলের বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে তার স্ত্রী বিউটিকে মারপিট করে এবং ফ্রিজ, টিভিসহ অন্যান্য মালামাল লুটপাট করে।

এসময় তার বড় মেয়ে বাঁশবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং ছোট মেয়েকে অপহরণ করে ছাদ ব্যাপরীর বাড়িতে লুকিয়ে রাখে।

ঘটনার সত্যতা স্বীকার বরে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, রবিউলের বাড়িতে ছাদ ব্যাপরীর সমর্থিত ৩০/৪০ জন হামলা চালিয়ে তার স্ত্রীকে পিটিয়ে আহত করে লুটপাট ও ভাংচুর করেছে। এসময় রবিউলের বড় মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এবং ছোট মেয়েকে অপহরণ করলে আমরা তাৎক্ষণিক উদ্ধার করি। তিনি আরো জানান, ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কুষ্টিয়ার কুমারখালীতে  মেয়েকে ধর্ষণের চেষ্টা আটক ৩

প্রকাশিত : ০৩:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০