১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আমার মা গুরুতর অসুস্থ, আর আমি করবো শুটিং!

ঢাকা: করোনার মাঝে নাটকের শুটিং খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলেছেন অভিনেত্রী ঊর্মিলা। আদিবাসি মিজানের পরিচালনায় একটি নাটকের শুটিং করতে পূবাইলে অংশ নিয়েছেন লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর, এমন খবর প্রকাশ হয়েছে। কিন্তু সেই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করলেন ঊর্মিলা।

ঊর্মিলা বলেন, যে বা যারা আমার সাথে কথা না বলে আমার বক্তব্য ছাড়াই এমন সংবাদ করেছেন সেটা পুরোপুরিই ব্যক্তিগত আক্রোশ বলে মনে হচ্ছে। এই খবর প্রকাশের মাধ্যমে আমার সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে আমাকে হেয় করা হয়েছে। সবাই ফোন করে জানতে চাইছেন কেন আমি নিয়ম ভাঙলাম। অথচ আমি শুটিং করিনি। এ ধরনের দায়িত্বহীন সাংবাদিকতায় আমি হতাশ হয়েছি।

তিনি আরও বলেন, একটি গণমাধ্যমের সেই সংবাদে বলা হয়েছে আমি নাকি পুবাইলের হাস্নাহেনা শুটিং স্পটে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে লুকিয়ে শুটিং করেছি। সত্যটা হলো আমাকে একটি নাটকের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু করোনার এই অসময়ের জন্য আমি কাজটি ফিরিয়ে দিয়েছি। তাছাড়া আমার মা গুরুতর অসুস্থ। আমি ছাড়া মায়ের দেখাশোনার দেখার কেউ নেই। তাকে ঘরে একা ফেলে রেখে আমি কেমন করে তিন চারদিনের জন্য নাটকের শুটিং করতে যাবো?

কোনো যাচাই বাছাই ছাড়া যিনি বা যারা আমাকে নিয়ে মিথ্যে সংবাদটি করেছেন তারা কাজটি ঠিক করেননি। আমি এর শাস্তিমূলক ব্যবস্থা চাইবো নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে।

প্রসঙ্গত, টেলিভিশনের আন্ত সংগঠনগুলোর নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার অদুরে পূবাইলের ‘হাসনাহেনা’ শুটিংবাড়িতে ঈদের জন্য একটি নাটকের শুটিং করেছেন নাট্যপরিচালক আদিবাসী মিজান। সেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন শুটিংবাড়ির মালিক ইসমত আরা চৌধুরী।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন ও সদস্য সচিব মিজানুর

আমার মা গুরুতর অসুস্থ, আর আমি করবো শুটিং!

প্রকাশিত : ০২:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০