ঢাকা : মরণ ব্যাধি করোনা ভাইরাসের কারণে সারাদেশ লগডাউন তখন সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে সাধ্যমতো নিরবে দান করে যাচ্ছেন সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মিরাজ খান। মিরাজ বলেন, দান নিয়ে কিছু বলতে চাইনা। লগডাউনে আমার কিছু প্রিয় মানুষ বেকার হয়ে পড়েছে। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো তাদের সহয়তা করতে। আপন জনদের জন্য কিছু করতে পারলে ভালালাগে। সেই ভালোলাগা থেকেই কাজটি করছি। দান করে সামাজিক মাধ্যমে ছবি দিয়ে কাউকে বিব্রত করতে চাইনা। আমার আহবান সকলে সাধ্যমতো অসহায়দের পাশে দাড়ান।
করোনার এই সময়ে পরিবারের সঙ্গে বাসায় সময় কাটান মিরাজ খান। রান্না শেখার চেষ্টা করছেন, বন্ধুদের খবরা- খরব নিচ্ছেন, খরব দেখছন, সময়ের করণে যাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন ছিল এই সুযোগে সম্পর্ক ঝালাই করে নিচ্ছেন। কিছু নতুন কাজের প্লানিং করছেন। করোন কেটে গেলে কাজ শুরু করবেন।
করোনা নিয়ে মিরাজ খান আরও বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ যেহেতু করোনা দিয়েছেন, তিনিই এই অবস্থা তুলে নেবেন। তবে আমাদের সাবধান ও সচেতন হতে হবে৷ কারণ করোনায় সামাজিক দুরত্ব বজায় রাখাই প্রতিরোধের সব থেকে বড় উপায়। এটা করতে পারলে ইনশাআল্লাহ দ্রুতই আমরা এই ভাইরাস থেকে মুক্তি পেতে পারবো। আল্লাহর কাছে প্রার্থনা করছি সব যেন আগের মতো হয়ে যায়। সবারই এই দোয়া করা উচিত।
শিগগিরই আসছে প্রেমি শিরোনামের মিরাজের নতুন গান। গানটি ইতোমত্যে কাজ শেষ হয়েছে। চলছে ভিডিওর কাজ।
মিরাজ ওস্তাদ মিহির রায়ের কাছে গান শিখেছেন। এরপর এমএ মান্নান, শেখ সাদি খান, প্রয়াত বসির আহমেদ, প্রয়াত পবিত্র শাহা, মিহির রায় ও মেহেদী রওশন তোতাসহ অনেক গুণী শিল্পীর কাছে গানের তালিম নিয়েছেন।
ইউটিউবে মিরাজের রয়েছে বেশকিছু নন্দিত গানের ভিডিও। দেশের বাইরে ইতালি, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে গানের শো করেছেন। ‘মাটি’ শিরোনামে তার একটি ব্যান্ড দল রয়েছে।


























