০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কালিয়ায় প্রধান শিক্ষককে কুপিয়ে আহত

করোনার উপসর্গ নিয়ে মৃত নড়াইলের কালিয়ায় মৃত সেই বিশ্বজিতের সৎকারে ইউএনওকে সহযোগিতা কারিদের মারধরের ঘটনা প্রশাসনকে জানানো অভিযোগে বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। আহতকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চোরখালী গ্রামে ঘটেছে ওই হামলার ঘটনা। তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
আহত ওই শিক্ষক অভিযোগ করে বলেছেন, ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে উপজেলার চোরখালী গ্রামের বাড়িতে এসে গত শনিবার রাতে মারা যাওয়ার পর বিশ্বজিত রায়ের সৎকারে ইউএনওকে যারা সহযোগীতা করেছিল তাদেরকে ওই গ্রামের হাসিকুল শেখের ছেলে প্রেম শেখ মারধর করে। ওই মারধরের ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার সকালে কালিয়ার সহকারি কমিশনারের(ভ’মি) নেতৃত্বে স্থানীয় প্রশাসন ওই মারধরের ঘটনায় প্রেমকে সতর্ক করেন। লাশ সৎকারে সহযোগিতাকারিদের মারধরের ঘটনাটি প্রশাসনকে জানানোর বিষয়ে তারা চোরখালী গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক কামরুজ্জামানকে দোষারোপ করতে থাকে। এবং ওইদিন দুপুর ২ টার দিকে তিনি স্থানীয় মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে প্রেম শেখের নেতৃত্বে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে তাকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে বলে তিনি অভিযোগ করেছেন। উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন ঘটনার সত্যতা স্মীকার করে বলেছেন, ওই শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। হামলাকারিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কালিয়ায় প্রধান শিক্ষককে কুপিয়ে আহত

প্রকাশিত : ০৮:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০