প্রাণ সংহারক করোনা ভাইরাস হতে সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে বিনামূল্যে সবজি নিয়ে পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,চট্টগ্রাম শাখা।
চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকায় জুবায়ের ইসলাম ডলারের নেতৃত্বে আই.আই.ইউ.সি. ছাত্রলীগের ইফতেখার আলম, নাঈম, ইথান,মহসীন,রিমনসহ অন্যান্য নেতা-কর্মীরা প্রায় দুইশত মানুষের মাঝে সবজি বিতরন করেন।
এদিন (১১ই মে) সকালে আলু, ঝিঙ্গা, পটল,ছিছিঙ্গা,শসা,ঢেঁড়শ,মিষ্টি কুমড়া, লালশাক, পাটশাক,পুঁইশাক, কলমি শাক ইত্যাদি সবজি অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ বিষয়ে জুবায়ের ইসলাম ডলার বলেন, করোনা বিপর্যয়ে দেশের এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যে নির্দেশনা দিয়েছেন তারই প্রেক্ষিতে এই বিনামূল্যে সবজি বিতরন উদ্যেগ নেয়া হয়।
তিনি আরো বলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পারভেজ ও সাধারণ সম্পাদক সম্রাট এবং উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপুর দিক নির্দেশনার মাধ্যমে এইকাজ সম্ভব হয়েছে। পরবর্তীতে এই ধরনের কাজের আরো উদ্যেগ নেয়ার ইচ্ছে জানান তিনি।



















