দক্ষিন পূর্ব এশিয়া একমাত্র মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে ঘেরা জাল জব্দ ও ধংস করা হয়। মঙ্গলবার ১২মে মদুনাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ তদন্ত কর্মকর্তা মো:জব্বার ইসলাম ‘র নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।
সুত্র জানা যায়,হালদা নদীতে মা মাছ ও বিরল প্রজাতির ডলফিন মাছ রক্ষার্থে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ জাব্বারুল ইসলাম কঠোর ও কার্যকরী ভূমিকা পালন করছেন।
যার প্রেক্ষিতে মঙ্গলবার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে সংগীয় এএসআই/মোঃ আমিরুল ইসলাম, কং/১৪১৯ ইসমাইল ও কং/২৯২৩ মোঃ শহিদুল সহ হালদা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ঘের জাল উদ্ধার পূর্বক পুড়িয়ে নষ্ট করা হয়।
পরবর্তীতে তিনি স্থানীয় জেলে পাড়ার জেলেদের সাথে মতবিনিময় করে তাদেরকে মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন এবং নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে মদুনাঘাট তদন্ত কেন্দ্রকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলেন।
এই ব্যাপারে জব্বার ইসলাম জানান,হালদা আমাদের জাতীয় সম্পদ এই হালদাকে রক্ষা করার দায়িত্ব সবার,কিন্তু কিছু অসাধু বা গোস্টি হালদা জীব বৈচিত্র ধংস করে দিচ্ছে।তাই আজ অভিযান চালিয়ে ঘেরা জব্দ করি পরে ধংস করা হয়।
সেই সাথে হালদার সাথে সম্পৃক্ত জেলেদের সাথে মতবিনিময় করি যাতে মাছ ধরা হতে বিরত থাকে এবং তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়।



















