চট্টগ্রামের করোনা (কোভিড-১৯) পরীক্ষায় অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে এবার ৮৭ টি রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি তে ২৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩১ টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে পজিটিভ ২৭টি এর মধ্যে মহানগর এলাকয় ২৫ এবং উপজেলায়-২ ( রাংগুনিয়া-১,সীতাকুন্ড-১) এবং ভিন্ন জেলায় ৪ টি (লক্ষীপুর-১,ফেনী-২ ও রাঙ্গামাটি -১) চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে ৭০ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ টি পজিটিভ।
চট্টগ্রাম জেলায় ২, ফেনী জেলায় -২ নোয়াখালী-১ ও লক্ষীপুর জেলায় -১৫ চট্টগ্রামের ২ টি পজিটিভের মধ্যে দামপাড়া পুলিশ লাইন-১ ও ফিল্ড হাসপাতাল-১ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ টি পজিটিভ এর মধ্যে লোহাগাড়া উপজেলা-৪ ও সাতকানিয়া-১ জন।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১২২টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৫৪ টি পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকায় ৪৯ টি ও উপজেলায়-৪ টি ( সন্ধীপ-১,পটিয়া-২,হাটহাজারী -১) এবং কক্সবাজার জেলার -১ জন। এখানে উল্লেখ্য যে একজন রোগীর ১ টি নমুনা ২য় বার পজিটিভ এসেছে।



















