নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ হাজার ৮’শ ৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো- ট- ২২-১৯৫৩) জব্দ করা হয়েছে। গত সোমবার (১১ মে) দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৭ এর এশটি দল শাহ আমানত সংযোগ সড়ক রাজাখালী সাকিনস্থ জমজম আইচ ফ্যাক্টরীর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাড়ীর হেলপার মোঃ জুয়েল (৩১), পিতা- মোঃ নজরুল ইসলাম @ নুরু, সাং- করিকান্দি (ভূইয়া বাড়ী), থানা- তিতাস, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- আরিচপুর, বাসা হোল্ডিং-২৬৭, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর মহানগর এবং ড্রাইভার মোঃ আবদুল আজিজ (৪৫), পিতা- মোঃ আবদুল রব, সাং- পশ্চিম কলাবাগ, ৫নং ওয়ার্ড, বাসা নং-ডি-৫৪, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। র্যাব-৭ এর মিডিয়িা শাখার সহকারী পরিচালক (এএসপি) মোঃ মাহ্মুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন
কাভার্ড ভ্যান যোগে পন্য পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে একই সাথে একি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পন্য পরিবহনের আড়ালে উক্ত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ত—



















