০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

বিরাট-আনুশকার বিয়ে: আইসিসির টুইটে অভিযোগ শ্রীলঙ্কান নারীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • 188

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার বর্ণাঢ্য বিবাহপর্ব সপ্তাহ খানেক আগে শেষ হয়েছে। বিয়ের পর এই তারকা যুগল মধুচন্দ্রিমায় ইতালির তুসকানি থেকে রোম হয়ে এখন ফিনল্যান্ডে অবস্থান করছেন। ইউরোপে মনোমুগ্ধকর পরিবেশে যখন তারা একান্তে দুজন দুজনার ভালোবাসার মুহুর্ত উপভোক করছেন, ঠিক তখনই শ্রীলঙ্কার এক ক্রিকেট অনুরাগিনী জন্ম দিলেন নতুন বিতর্ক।

তার রাগ অবশ্য কোহলি-আনুশকার উপর নয়। তিনি রেগেছেন খোদ আইসিসি-র উপরেই। ১১ তারিখে বিরাট-আনুশকার বিয়ের পরই শুভেচ্ছার ঢল নেমেছিল সোশ্যাল মিডিয়ায়।

কোহলি-আনুশকার বিয়ে উপলক্ষে ক্রিকেট পরিবার থেকে বিনোদন জগতের প্রায় সবাই শুভেচ্ছায় ভাসিয়েছেন তাদের। তবে এর মধ্যেই বিয়ের শুভেচ্ছা জানিয়ে সামান্য হলেও বিতর্ক তৈরি করেছে আইসিসি। আইসিসি অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে টুইট করে লেখা হয়েছে, ‘কনগ্র্যাচুলেশন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।’

আইসিসির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ভেসে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন শ্রীলঙ্কার এক মহিলা ক্রিকেট সমর্থক। দিনিথি উইরিশেখারা নামের ওই নারী ক্রিকেট সমর্থক পাল্টা লেখেন, ‘বিরাট-আনুশকাকে কোনো আঘাত না করেই বলছি, আইসিসি এটা কী করল! ওরা কবে থেকে ক্রিকেটারদের বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করল? অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও কী এরকম বার্তা পাঠানো হবে?’

এই বার্তায় শ্রীলঙ্কান ওই নারী ক্রিকেট ভক্ত বুঝিয়েছেন যে, আইসিসিতে বিরাট কোহলিকে যে দৃষ্টিভঙ্গীতে দেখা হয়, বাকি ক্রিকেটারদের কেন সেই দৃষ্টিভঙ্গীতে দেখা হবে না! ফলে শুভ সময়েও এমন অযাচিত বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি!

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বিরাট-আনুশকার বিয়ে: আইসিসির টুইটে অভিযোগ শ্রীলঙ্কান নারীর

প্রকাশিত : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭