১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাধবদীতে ত্রাণ সহ ঈদ সামগ্রী পেল সি এন জি ও অটোরিকশা চালকরা!

করোনা পরিস্থিতিতে নরসিংদী জেলা সহ সারা বাংলাদেশে চলছে লকডাউন। এতে করে বিপাকে পড়েছে সাধারন খেটে খাওয়া মানুষ। বন্ধ রয়েছে গণ পরিবহন সহ ছোট অটোরিক্সা।
এতে করে কষ্টে দিনানিপাত করছে পরিবহন শ্রমিক সহ অন্যান্য শ্রমজীবী মানুষ। তাদের এ দুঃসময়ে পাশে দাড়িয়েছে মাধবদী থানা শাখা কমিউনিটি পুলিশিং ফোরাম।
পাচঁদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ মে, বুধবার মাধবদী থানা শাখা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আলহাজ্ব জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে মাধবদী থানা এলাকার সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মাঝে নিত্য পণ্য ও ঈদসামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ জাকির হাসান।
এসময় উপস্থিত ছিলেন  নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সাহেদ আহমেদ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, মাধবদী থানার তদন্ত অফিসার সাফায়েত হোসেন পলাশ, ইন্সপেক্টর অপারেশন মো: তানভীর আহমেদ, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার, পাঁচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ মো: ইউসুফ মিয়া প্রমুখ।  ব্যক্তি দূরত্ব বজায় রেখে দুইশত পঞ্চাশ জন চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান,  চালকদের ধৈর্য্য সহ পরিস্থিতি মোকাবিলার আহবান করে বলেন, সরকার আপনাদের পাশে আছে। আপনাদের যে কোন সমস্যা আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে থাকবো। রাস্তায় গাড়ি চালানো থেকে বিরত থাকার ও আহবান জানান তিনি।
ত্রাণ গ্রহিতা মোছলেহ ও সজিব ভূইয়া বলেন, ঈদের আগে এ ত্রাণ পেয়ে আমরা আনন্দিত। আমরা আশা করবো আমাদের মতো যারা কর্মহীন লোক আছে কিন্তু ত্রাণ পায় না তাদের কেও খোজে বের করে ত্রাণ দিলে সবার মুখে হাসি ফোটবে।
যারা আমাদের সাহায্য করছেন তাদের জন্য দোয়া রইলো।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

মাধবদীতে ত্রাণ সহ ঈদ সামগ্রী পেল সি এন জি ও অটোরিকশা চালকরা!

প্রকাশিত : ০১:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০