০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ডামুড্যায় নমুনা সংগ্রহে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা

শরীয়তপুরের ডামুড্যায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। থেমে নেই স্বাস্থ্যকর্মীরা, তারা তাদের মতো করে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। জেলায় সবচেয়ে বেশি রোগী সনাক্ত হয়েছে এই উপজেলায়।মুলত পরীক্ষা যতই বাড়ছে করোনা রোগীর ততই বৃদ্ধি পাচ্ছে।

এমন পরিস্থিতিতে ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শেখ মোস্তফা খোকনের নেতৃত্বে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা।ধানকাটি ইউনিয়নে গত ২৬ এপ্রিল নমুনা সংগ্রহ করেন ২৬টি যার মধ্যে কোভিড-১৯ পজেটিভ ২টি, গত ২৯ এপ্রিল কনেশ্বর ইউনিয়নে নমুনা সংগ্রহ করেন ৩২ টি যার মধ্যে কোভিড-১৯ পজেটিভ ৩ টি,গত ৩ মে দারুল আমান ইউনিয়নে নমুনা সংগ্রহ করেন ২৬ টি যার মধ্যে কোভিড-১৯ পজেটিভ ৭ টি, গত ৫ মে পূর্ব ডামুড্যা ইউনিয়নে নমুনা সংগ্রহ করেন ২৬ টি কোন পজেটিভ আসেনি, গত ৭ মে সিড্যা ইউনিয়নে নমুনা সংগ্রহ করেন ২৯ টি যার মধ্যে কোভিড-১৯ পজেটিভ ৫টি এবং ১ টি দারুল আমান ইউনিয়নের পজেটিভ আসে, গত ৯ মে শিধুলকুড়া ইউনিয়নে নমুনা সংগ্রহ করেন ৪৭ টি যার ফলাফল এখনো হাতে এসে পৌছায়নি, গত ১১ মে ইসলামপুর ইউনিয়নে নমুনা সংগ্রহ করেন ১২ যার ফলাফলও এখনো আসেনি।

করোনা যুদ্ধে নিরন্তরভাবে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন  শাহজালাল মুন্সী (ইনচার্জ), মোঃ নাসির উদ্দীন (ইনচার্জ)  মোঃ মিজানুর রহমান ই পি আই, মোঃ কামান উদ্দীন  এম,টি (ল্যাব),   রানা মাহমুদ স্বাস্থ্য সহকারী,  নুরুজামান স্বাস্থ্য সহকারি, রফিকুল ইসলাম ,  মনসুর আহম্মেদ , সিরাজুল ইসলাম অফিস সহায়ক প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

ডামুড্যায় নমুনা সংগ্রহে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা

প্রকাশিত : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০