১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অনলাইনেই বিয়ে করবেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ

ঢাকা: ভারতের টেলিভিশনের জনপ্রিয় মুখ সায়ন্তনী ঘোষ। তার প্রেমের খবর সবারই জানা। অনুরাগ তিওয়ারির সঙ্গে নিজের প্রেমকে এবার পরিণয়ে রূপ দিতে চান এ অভিনেত্রী। আর এমনই কথা জানান দিলেন ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে।
অভিনেত্রী বলেন, আমাদের বিয়ের পরিকল্পনা অনেক দিনের। তবে কবে বিয়ে করব সেটি এখনো ঠিক করিনি। এজন্য একটু সময় দরকার। লকডাউন না থাকলে হয়তো এর মধ্যেই বিয়ে করে নিতাম। তবে এটাও ভেবে রেখেছি, দরকার হলে অনলাইনেই বিয়েটা সেরে ফেলব।

সায়ন্তনী ‘কুমকুম-এক পেয়ার সা বন্ধন’, ‘নাগিন’, ‘মহাভারত’, ‘ইতনা করো না মুঝে পেয়ার’-এর মতো টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। ২০১২ সালে কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ৬ষ্ঠ আসরে একজন প্রতিযোগী তিনি। এতে ১৮তম স্থান অধিকার করেছিলেন সায়ন্তনী। বর্তমানে কালার্স টিভিতে প্রচারিত ‘নাগিন ৪’-এর মান্যতা চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী ঘোষ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

অনলাইনেই বিয়ে করবেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ

প্রকাশিত : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০