করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিতান্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে টেকনাফ উপজেলা হাসপাতাল কতৃপক্ষ।উপজেলার পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডের নিতান্ত অসহায় ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেন হাসপাতাল কতৃপক্ষ।
এই সব ইফতার ও খাদ্য সামগ্রী হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীর যৌথ অর্থায়নে বিতরন করা হয়। বুধবার ১৩ মে দুপুর থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের উপস্থিতিতে টেকনাফ হাসপাতালের মূল ফটক থেকে এই সব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল তেলসহ ১৪ প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
এছাড়া ডাঃ টিটু চন্দ্র শীলের ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিক মৃত সাইফুল ইসলামের পরিবার সহ তিন প্রতিবন্ধীকে নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তাদের হাতে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ এনামুল হক (আরএমও), ডাঃ প্রণয় রুদ্র (এমওডিসি), ডাঃ সাকিয়া হক (এমও),ডাঃ শুভ্র দেব (এমও), ডাঃ সুফিয়া আক্তার ( এমও), মোঃ মিজানুর রহমান (এমটি-ল্যাব), বাবু রতন দাশ (এইচআই), সোহরাব হোসেন (এসআই), মোঃ রেজাউল করিম (পরিসংখ্যানবিদ), মোঃ আলী (হিসাবরক্ষক), হেনা পারভিন (নার্সেস সুপারভাইজার), মোঃ আব্দুর রহিম (এমএলএসএস)।
বিতরনকালে ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উপজেলায় কর্মহীন হয়ে পড়া অনেক অসহায়-হতদরিদ্র পরিবার কষ্টের মধ্যে দিনাতিপাত করছে।আর সেইসব সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে নিজেদের বেতনের কিছু অংশ সাহায্য করে অন্তত তাদের কিঞ্চিৎ পরিমান দুঃখ কষ্ট লাগব করতে আমাদের এই উদ্যোগ।
তাছাড়া সেই সব হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ রইল।সকলের যৌথ প্রচেষ্টায় একদিন এই মহামারী দুর্যোগ কাটিয়ে ওঠবে বলে আশা প্রকাশ করেন হাসপাতালের এই কর্মকর্তা।



















