০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ইউপি সদস্যের দোকান থেকে ত্রানের চাল উদ্ধার

ফটিকছড়িতে নারায়নহাট ইউপি সদস্য আবু তাহের তালেবের চা দোকান থেকে ৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের হাপানিয়া ওয়ার্ডের একটি চা দোকান থেকে ৩ বস্তা চাল উদ্ধার করেছেন ফটিকছড়ি সহকারি কমিশনার (ভূমি) জানে আলম।

জানা যায়,বুধবার সকালে এলাকাবাসী দোকানে চাল দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করে জানান। ইউএনওর নির্দেশে ওই দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। সেই সাথে দোকানদার আবুল বশরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নারায়ন হাট ইউপি চেয়ারম্যান হারুন রশিদ বলেন, বিতরণের জন্য ত্রাণের চাল নিয়ে গিয়েছিল বোর্ড অফিস থেকে।

কিন্তু তিনি তা বিতরণ না করে মেম্বারের ভাড়া দেওয়া দোকানে রেখে দেন। এ বিষয়ে ইউপি সদস্য আবু তাহের তালেব বলেন, চালগুলো বিররণ করার জন্য ওই দোকানে রেখেছি। বিতরণ না করে এতদিন রেখে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে ফটিকছড়ি নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, আপাতত তিন বস্তায় ১৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।

তবে চালগুলো আত্মসাৎ করা হয়েছে কিনা তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বোরবার (১১ মে) দুপুরে চালগুলো ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে গেলেও বুধবার (১৩ মে) পর্যন্ত তা বিতরণ করেননি অভিযুক্ত ওই ইউপি সদস্য আবু তাহের তালেব।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ফটিকছড়িতে ইউপি সদস্যের দোকান থেকে ত্রানের চাল উদ্ধার

প্রকাশিত : ১২:০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০