চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হয়েছে। গত বুধবার (১৩ মে) রাত ১১ টার নিয়মিত করোনা আপডেটে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন জানান কক্সবাজারসহ চট্টগ্রামের ৪টি ল্যাবে ৩৬৯ টি নমুনা পরীক্ষায় এই পজেটিভের সংখ্যা পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামের ফৌজদার হাটের বিআইটিআইডি তে ২৩১টি নমুনা পরীক্ষায় ৪৯ টি পজিটিভ আর ১৮২ টি নেগেটিভ।
চট্টগ্রামের ৩৮ টির মধ্যে মহানগর এলাকায় ৩৩ এবং উপজেলা এলাকায় ৫টি রয়েছে আর ভিন্ন জেলায় রয়েছে ১১ টি। চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU) তে ৪৬ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ টি পজিটিভ ও ২৬ টি নেগেটিভ। চট্টগ্রাম জেলার বাঁশখালীতে ১২ এবং ভিন্ন জেলার ৮ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৯০টি নমুনা পরীক্ষা কর ৪৫ টি পজেটিভ পাওয়া গেছে যার সবগুলোই চট্টগ্রামের এর মধ্যে মহানগর এলাকায় ৪১ টি ও উপজেলায়-৪ টি বাকী ৪৫ টি নেগেটিভ। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) হাসপাতালে চট্টগ্রাম জেলার ২টি নমুনা পরীক্ষার ফলাফলে ২ টিই নেগেটিভ পাওয়া গেছে।



















