০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নির্বাচন সংক্রান্ত বিএনপির দাবি হাস্যকর: কাদের

বৃহস্পতিবার বান্দরবান বোমাং সার্কেলের ১৪০তম বার্ষিক রাজপূণ্যাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত বিএনপি’র দাবি হাস্যকর। ‘দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না। কারণ বাংলাদেশের ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনের কোনো নজির নেই। জেনে শুনে বিএনপি হাস্যকর দাবি করছে।’

আইনি জটিলতা আইনগতভাবে সমাধান করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে ওবায়দুল কাদের বলেন, ‘মিথ্যাচারের জন্য খালেদা জিয়াকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমান সরকারের আমলেই পার্বত্য শান্তি-চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাহাড়ে’র ভূমি সমস্যার সমাধান করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক ও চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

নির্বাচন সংক্রান্ত বিএনপির দাবি হাস্যকর: কাদের

প্রকাশিত : ০৮:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭